images

সারাদেশ

সিরাজগঞ্জে ১৩ লাখ টাকার জাল নোটসহ ২ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৬, ০২:৩৮ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গা থেকে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব-১২ সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে র‍্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরের হলরুমে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া, পিপিএম।

 র‍্যাব-১২ এর অধিনায়ক জানান, জাল টাকার নোট ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুলের নিউ মায়ের আঁচল হোটেলের সামনে অভিযান চালানাে হয়। এ সময় ৫১ হাজার টাকার জাল নোট, ২টি মোবাইলসহ মো. রবিউল ইসলাম (২০) ও মো. আবুল হাসানকে (২৯) গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের দেওয়া তথ্যমতে, সলঙ্গার ধোপাকান্দি এলাকার হাকিম শেখের (৩৬) ভাড়া বাসা থেকে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ টাকার জালনোটসহ মোট ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

নীলফামারীর ডিমলায় গভীর রাতে শতাধিক গাড়িতে ডাকাতি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামিরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় জাল টাকার নোট নিজ হেফাজতে রেখে খাঁটি নোট হিসেবে ক্রয়-বিক্রয় ও লেনদেন করে আসছে বলে স্বীকার করেছেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস