নীলফামারীর ডিমলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে ডিমলা থানাধীন দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৯ মার্চ) বিকেল থেকে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে মহাসড়ক দিয়ে চলাচলকারী শতাধিক ট্রাক ও মাইক্রোবাসের গতিরোধ করে চালক ও যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে অন্তত ৩৫টি মোবাইল ফোন এবং নগদ প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় এসময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর ও কয়েকজনকে মারধর করে ডাকাত দলের সদস্যরা বলে অভিযোগ করে ভুক্তভোগীরা।
কয়েকজন গাড়ি চালক জানায়, ২০ জনের বেশী ডাকাত অস্ত্র দেখিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। যারা গাড়ির জানালা খুলতে দেরি করেছে তাদের অনেকের গ্লাস ভেঙে যাত্রী ও চালকদের মারধর করেছে। স্থানীয়রা খবর পেয়ে দলবল নিয়ে সেখানে গেলে ডাকতরা পালিয়ে যায়।
ডিমলা থানার এসআই পরিতোষ বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীরা ডিমলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানায় পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

