images

সারাদেশ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ইমামের

জেলা প্রতিনিধি

৩০ মার্চ ২০২৬, ০৮:২১ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহম্মেদ।

মৃত ইমাম ইমরান মাজহারী (৩০) শহিদুল ইসলামের ছেলে। তিনি পশ্চিম সুখনগরী সিরাজ তালুকদার জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ইমরান তার বাবার সঙ্গে নিজ জমিতে সেচ দিতে যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু হয়েছে।

মাদারগঞ্জ মডেল থানার ওসি শাকের আহম্মেদ জানান, সেচ দিতে গিয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/টিবি