সোমবার, ২৫ মে, ২০২৬, ঢাকা

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫, ০২:২৩ পিএম

শেয়ার করুন:

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নড়াইলের লোহাগড়া উপজেলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিফাত শেখ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


মৃত রিফাত শেখ ওই গ্রামের খায়রুল শেখের ছেলে। সে স্থানীয় চর দৌলতপুর সরস্বতী একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রিফাত গ্রামের বাড়ির পাশে মাঠে কৃষিজমিতে কর্মরত তার দাদাকে খাবার দিতে যায়। পরে ফিরে আসার সময় পায়ের কাদা ধোয়ার জন্য একটি পুকুরে নামে। এ সময় সে পা পিছলে পড়ে যেতে থাকলে মাথার ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ধরে আত্মরক্ষার চেষ্টা করে। এসময় বিদ্যুতের তারে সজোরে টান লাগায় সংযোগ ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে রিফাত শেখ নামে ওই স্কুল ছাত্রের মৃত্যুর হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর