images

সারাদেশ

পিরোজপুরে হেলমেট-রেজিস্ট্রেশন ও স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না: ডিসি

জেলা প্রতিনিধি

২৯ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

জেলা প্রশাসকের আয়োজনে রোববার সকাল (২৯ মার্চ) সকাল ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল আউয়াল, মেজর ইসরাক, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, সাতটি উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন ডিপো ও ফিলিং স্টেশনগুলোর প্রতিনিধি।

আরও পড়ুন

জয়পুরহাটে ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া তেল না দেওয়ার সিদ্ধান্ত

এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরের প্রতিটি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। হেলমেট ও রেজিস্ট্রেশন ছাড়া কোনো মোটরসাইকেলে তেল দেওয়া যাবে না। এখন থেকে প্রত্যেকটি যানবাহনকে স্লিপ ছাড়া তেল দেওয়া হবে না। এছাড়াও জনগণের দুর্ভোগ কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস