রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানে জ্বালানি তেল সরবরাহ না করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা, সাধারণ সম্পাদক আবুল খায়ের, গোলাম মওলা, সদস্য রাফি চৌধুরী, মেহেদি হাসানসহ প্রমুখ।
সভায় আইনের বিধান প্রতিপালনের লক্ষ্যে জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশনা অনুযায়ী কাগজপত্রবিহীন যানবাহনে কোনো ধরনের জ্বালানি সরবরাহ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া বাইরে তেল বিক্রির বিরুদ্ধে অভিযান এবং পাম্পে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

