জেলা প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম
মাদারীপুরের রাজৈরে আরিফ শেখ (২৯) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকালে বাড়ির উঠানের গাছে আরিফ শেখের ঝুলন্ত মরদহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে দাবি পরিবার ও এলাকাবাসীর।
আরিফ শেখ রাজৈর উপজেলার খালিয়া গ্রামের মৃত সাহেব আলী শেখের বড় ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাড়ির উঠানের গাছে আরিফ শেখে ঝুলন্ত মরদহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
আরিফের ছেলে আরাফাত শেখ জানান, আমার বাবা প্রথমে আমার মা লাকি বেগমকে বিয়ে করে এবং পরে সে আরেকটি বিয়ে করে কনা বেগম নামে একজনকে। এতে আমার মা এই সংসার ছেড়ে চলে য়ায়। এতে আমি কার কাছে থাকবো এই নিয়ে আমার বর্তমান মা কনা বেগমকে নিয়ে বাবা ও মা-র মধ্যে ঝগড়া লেগেই থাকতো। এরই জেরে এই ঘটনা ঘটেছে। আমি এর বিচার চাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কুতুব উদ্দিন জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি