images

সারাদেশ

মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২

জেলা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৬, ০৭:১১ এএম

মাগুরা সদর উপজেলার নড়িহাটি গ্রাম থেকে অবৈধভাবে মজুদ করা ৯০০ লিটার ডিজেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে অবৈধ মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

সদর থানার ওসি (তদন্ত) মো. আবু বকর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় নড়িহাটি গ্রামের কাসেম মোল্লার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ মজুদ থাকা ৯০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ সময় কাশেম মোল্লা ও তার ছেলে ইসমাইল মোল্লাকে আটক করা হয়েছে।

 

ওসি (তদন্ত) মো. আবু বকর আরও জানান, তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করতে অবৈধভাবে ডিজেল মজুদ করেছেন তারা। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি