images

সারাদেশ

দীঘিনালায় ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ এএম

খাগড়াছড়ির দীঘিনালার নতুন বোয়ালখালী বাজারে বুধবার (২৬ মার্চ) দিবাগত মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৩৫ ব্যবসা প্রতিষ্ঠান।

আগুন লাগার দেড় ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সার্বিক সহযোগী করেন সেনাবাহিনী, পুলিশ ব্যবসায়ী ও স্থানীয়রা।

এদিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও বাজারে পানির উৎসের সংকটের কারণে আগুন নেভাতে বেগ পোহাতে হয়।

189e7f23-bb53-43b3-b7d5-ca7d234ad3be

৩৫টি ব্যাবসাপ্রতিষ্ঠান পুড়ে অন্তত ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ফার্মেসি, জুতা, কসমেটিকস, কাপড়, সেলুন ও স্বর্ণের দোকান রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

f861c82d-9171-4297-97a2-49ecbbb8a323

আরও পড়ুন

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে অগ্নিসংযোগ 

দীঘিনালা উপজেলার নতুন বোয়ালখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আলমগীর জানান, আগুনে ৩৫টি দোকান পুড়েছে। এতে ব্যবসায়ীদের ৪ থেকে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

7e82bef7-1f2a-4bb1-8a48-cdae84d58115

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ বড়ুয়া জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আমরা যোগ দেই। দেড় ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানাতে পারছি না।

প্রতিনিধি/এসএস