শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে অগ্নিসংযোগ 

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ এএম

শেয়ার করুন:

বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ: ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে অগ্নিসংযোগ 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুঘাট দখলকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রদল নেতার বহরের অন্তত ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট বালু মহাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান।


বিজ্ঞাপন


উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম জানান, বুধবার ছাত্রদল আহ্বায়ক মুক্তার হোসেন বালুঘাট দখল করতে গেলে স্থানীয়দের বাধার মুখে ফিরে যান। পরদিন তিনি মোটরসাইকেল বহর নিয়ে আবার সেখানে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এক মাঝিকে মারধর করে তার নৌকায় আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে পালানোর সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

তিনি আরও জানান, ঘটনায় মাঝি ছাড়া আর কেউ আহত হয়নি।

আরও পড়ুন: গাজীপুরে কনসার্ট নিয়ে বিরোধ, ছাত্রদল নেতার হামলায় কর্মী আহত

জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক বলেন, বিআইডব্লিউটিএ’র বালু নিয়ে এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে, তবে কারা জড়িত তা তিনি নিশ্চিত করেননি।


বিজ্ঞাপন


এ বিষয়ে ছাত্রদল নেতা মুক্তার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

ওসি আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারা বালুঘাট দখলের চেষ্টা করেছিল, তা তদন্ত করে জানা যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, সরকারি কলেজ বালুঘাট বিআইডব্লিউটিএ’র অধীনে। ঘটনাটি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর