images

সারাদেশ

স্মৃতিসৌধে মিছিল-স্লোগান: সুনামগঞ্জে আওয়ামীপন্থী দুই আইনজীবী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৭ মার্চ ২০২৬, ০৮:৩২ এএম

সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ও আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাড. শামীম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সন্ধ্যার পর ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেফতার নিশ্চিত করে জানিয়েছেন, ডিবি পুলিশ তাদের গ্রেফতার করেছে। পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেফতার হয়েছেন।

মিন্টু সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা। সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অ্যাড. শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা। তার বাড়ি শহরতলীর মঙ্গলকাটা এলাকায়।

আরও পড়ুন

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১

স্বাধীনতা দিবস উপলক্ষে এর আগে বৃহস্পতিবার সকালে আওয়ামী আইনজীবী পরিষদের উল্লেখযোগ্য নেতাকর্মীর উপস্থিতিতে কালেক্টরেট এলাকায় মিছিল শেষে আদালত চত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এই কর্মসূচিতে এরা দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।

প্রতিনিধি/এসএস