রংপুর নগরীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। এ ঘটনাকে কেন্দ্র করে একজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরের দিকে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় এই ঝটিকা মিছিল বের করে তারা।
বিজ্ঞাপন
আত্মগোপনে থাকা রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভের ফেসবুক আইডি থেকে তা প্রচার করা হয়। এটি মহানগর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি হয়েছে বলে ফেসবুকে জানান তিনি। ভিডিওতে দেখা যায়, দুই একজনের মুখে মাস্ক থাকলেও বাকিরা মাস্ক ছাড়া। ব্যানার না থাকলেও তারা মহানগর ছাত্রলীগের পক্ষে শ্লোগান দিতে দেখা যায় তাদের। মিছিল থেকে দেখা যায়, নিষিদ্ধ ছাত্রলীগের ওই ঝটিকা মিছিলে ১০-১২ জন নেতাকর্মী অংশ নেন।

এদিকে মিছিলের ভিডিও প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে সন্ধ্যার দিকে নগরীর সুরভি উদ্যান থেকে হৃদয় নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি নজরে এসেছে। একজনকে আটক করা হয়েছে। মিছিলের সঙ্গে আটক ব্যক্তির সম্পৃক্ততা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিনিধি/এসএস

