জেলা প্রতিনিধি
২৭ মার্চ ২০২৬, ০৭:৩৪ এএম
বাগেরহাটে চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, লুটপাটসহ অন্তত ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে রাজীব (২০) নামে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে
বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যার পর থেকে এই তাণ্ডবলীলা চলতে থাকে।
নিহত রাজিব শেখ উপজেলার কলাতলা ইউনিয়নের চিংগড়িয়া গ্রামের ফারুক শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি। হামলাকারীরা এতটাই সক্রিয় ছিল যে, পুলিশও সেখানে গিয়ে প্রতিরোধ করতে পারেনি। এ ঘটনায় অন্তত ২০ থেকে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিশ্বাস গ্রুপ ও শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এলাকা অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন ঘরে আগুন জ্বলছিল।
প্রশাসনের কর্মকর্তাদের ফোন দিলেও কেউ রিসিভ করেনি।
প্রতিনিধি/এসএস