শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ঢাকা

কলেজছাত্রকে পুলিশ পরিচয়ে ধাওয়া, গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

কলেজছাত্রকে পুলিশ পরিচয়ে ধাওয়া, গুলি করে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে এক কলেজছাত্রকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
নিহত আমির হামজা (২৩) শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি পপুলার ডায়গনস্টিক সেন্টারে চাকরি করতেন।
 
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের শনাক্তে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। 
 
পুলিশ ও স্বজনরা জানায়, বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এসময় তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক হেলমেট পরা অবস্থায় বাড়িতে ঢুকে এবং পুলিশ পরিচয়ে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করেন এবং খালের পাড়ে পড়ে যায়। তার মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা পুলিশের পাশাপাশি, সিআইডি, পিবিআই ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা সন্ত্রাসীদের সনাক্তে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।


বিজ্ঞাপন


ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর