images

সারাদেশ

নওগাঁয় আত্রাই নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৬ মার্চ ২০২৬, ০১:২২ পিএম

নওগাঁর পত্নীতলায় আত্রাই নদী থেকে অঞ্জনা কর্মকার (৪৬) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

অঞ্জনা কর্মকার উপজেলার বাদপুঁইয়া গ্রামের মৃত জতীন কর্মকারের মেয়ে।

আরও পড়ুন

কক্সবাজারে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত 

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, সকালে উপজেলার কাঞ্চন গ্রাম এলাকায় আত্রাই নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। এরপর থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, স্থানীয়দের মতে ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে বুঝে দেওয়া হবে।

প্রতিনিধি/এসএস