images

সারাদেশ

খাগড়াছড়িতে তেল সংকট, চরম ভোগান্তিতে বাইকার-পর্যটকরা

জেলা প্রতিনিধি

২৫ মার্চ ২০২৬, ০৮:০৭ এএম

খাগড়াছড়িতে দ্বিতীয় দিনে তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ফিলিং স্টেশনগুলোয় দীর্ঘ সারি, রেশনিং পদ্ধতিতে তেল মিলছে।

তেল সংকটের কারণে সাজেকসহ বিভিন্ন গন্তব্যে যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই সাজেক ভ্রমণ বাতিল করে হতাশ হয়ে ফিরছনে।

fdab8123-1508-431a-9ed0-7ff10bb17756

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে সকাল থেকে শহরের ছোট-বড় যানবাহনের দীর্ঘ সারিতে পক্ষো করে তেল সংগ্রহ করতে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় পরিস্থিতি পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। 

b3de8cac-d805-499c-94dd-65ca9dc31a69

আরও পড়ুন

খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে পর্যটকরা

বেড়াতে আসা বাইকার মো. ইমরুল হোসেন জানান, তেল সংকটের কারণে সাজেক যেতে পারেনি ৷ তেল সংকটের ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছেন বাইকরা।

বাইকাররা জানান, ঈদের পর কয়েকদিন পর্যন্ত তেল সরবরাহ দরকার ছিল।

e6b9b03c-61fa-4876-b6c2-f47f3690e456

মেসার্স মেহেরুন্নেছা ফিলিং স্টেশনের ম্যানেজার মো. নজরুল জানান, গতকাল রাত ২টা পর্যন্ত তেল দিয়েছি। আজকে তেল নেই, আগামীকাল আসতে পারে।  

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, প্রকৃতপক্ষে তেলের সংকট নেই। ঈদের অতিরিক্ত চাপেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

প্রতিনিধি/এসএস