মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে পর্যটকরা

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তিতে পর্যটকরা

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছে। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।

স্থানীয় জ্বালানি তেলের ফিলিং স্টেশন গুলোতে লম্বা লাইন দিয়েও তেল না পাওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাজেকগামী বাইকারদের। এতে করে কেউ তেল না পাওয়ার ফলে সাজেক ঘুরতে না পেরেই ফিরে যেতে দেখা গেছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ মার্চ) বিকেলে খাগড়াছড়ি সদরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত বাইক প্রধান সড়কে উপর পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। এসময় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ যানজট নিরসনের কাজ করছে। তবে দুর্ভোগে পড়ে যাত্রী ও পথচারীরা।  

a2b38147-077f-4289-8760-72591ab91d00

আরও পড়ুন

লক্ষ্মীপুরের পাম্পগুলোতে নেই পেট্রোল-অকটেন, বিপাকে বাইকাররা

খাগড়াছড়ি শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনের ম্যানেজার প্রবীর কুমার দাশ জানান, তেল সংকট নেই। ঈদের কারণে বাড়তি চাপ রয়েছে ফিলিং স্টেশনে। তাই লম্বা লাইনে অপেক্ষা করে তেল সংগ্রহ করছেন।


বিজ্ঞাপন


d8636f47-6bc7-49d8-8f3a-141cb4fee7ae

সাজেকে বেড়াতে আসা পর্যটক বাইকারা জানান, ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত চলে এসেছি। সাজেক যাব, আবার আসব কী করে, তেল নেই।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আমরা গ্রাহকের চাহিদা মতো তেল সরবরাহ করার জন্য ফিলিং স্টেশনগুলোতে নির্দেশ দেওয়া আছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর