images

সারাদেশ

যশোরে প্রাইভেট কার বট গাছের সঙ্গে ধাক্কা, বাবা, ছেলে ও নাতি নিহত

জেলা প্রতিনিধি

২৪ মার্চ ২০২৬, ০৮:২৪ এএম

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, বাবা, ছেলে ও নাতি। এছাড়া আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।

651691609_1991863291713811_6511761223003235208_n

নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও জনির চার বছরের মেয়ে সেহেরিশ। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।

আরও পড়ুন

বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাইক, পিকআপের চাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গার আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারযোগে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

654988784_1005555475271739_5130786311371553711_n

বারবাজার হাইওয়ে থানার এসআই জাহিদ জানান, পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস