সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাইক, পিকআপের চাপায় প্রাণ গেল ৩ বন্ধুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বাইক, পিকআপের চাপায় প্রাণ গেল ৩ বন্ধুর
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। ছবি: সংগৃহীত

ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) রাতে কাঁঠালতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল ইসলাম তিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


নিহতরা হলেন-দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের (১৮) এবং খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ। তারা তিন বন্ধু ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা তিন কিশোর বেপরোয়া গতিতে দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আসা একটি পিকআপ তাদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

গুরুতর আহত অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


এম/এমআই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর