জেলা প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ০৯:১৫ এএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃন্তিকা প্রমী (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২২ মার্চ) বিকেলে মঠবাড়িয়া দক্ষিণ বন্দর হাসপাতালের পেছনের রোডে ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
নিহত প্রমী উপজেলার শাখারীকাঠি গ্রামের শিক্ষক বিপুল কৃষ্ণ হাওলাদার ও কেয়া দম্পতি মেয়ে। নিহত প্রমী স্থানীয় কে এম লতিফ ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, বাবা-মা সকালে মেয়ে প্রমীকে বাসায় রেখে তুষখালী ইউনিয়নে একটি অনুষ্ঠানে যান। সেখান থেকে ফেরার পরে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর না পেরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রমীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে বৃন্তিকা প্রমীর মৃত্যুর কারণ জানা যায়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস