Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ২৪টি ভারতীয় গরু জব্দ

জেলা প্রতিনিধি

২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ এএম

হবিগঞ্জে ৫৫ বিজিবির ২৪ ঘণ্টায় পৃথক অভিযানে সীমান্ত থেকে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ টাকা। 

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

আরও পড়ুন

কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি আওতাধীন সাতছড়ি ও গুইবিল বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। এ অভিযানে সীমান্ত থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফরেস্ট ও গুইবিল নামক স্থান হতে ২৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দ করা ভারতীয় গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস