সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬, ০৮:২২ এএম

শেয়ার করুন:

কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
৬৫ কেজি গাঁজাসহ আটক মঞ্জারুল (৪২)।

বাগেরহাটের কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ মঞ্জারুল (৪২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৬।

রোববার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাইনবোর্ড চৌরাস্তা সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


র‍্যাব-৬ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মঞ্জারুল পিরোজপুর জেলার চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।

আরও পড়ুন

জৈন্তাপুর সীমান্তে ৪ শিশুসহ ১৮ বাংলাদেশি আটক

র‍্যাব জানায়, ফেনী থেকে মাদকের একটি বড় চালান নিয়ে পিকআপযোগে কচুয়ায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঞ্জারুলকে আটক করা হয়। এসময় পিকআপে থাকা ৬৫ কেজি গাঁজা এবং পিকআপটি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর