images

সারাদেশ

মেহেরপুরে ঈদ আনন্দে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা, মাতোয়ারা নারী-পুরুষ

জেলা প্রতিনিধি

২১ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম

পবিত্র ঈদুল ফিতরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা পূর্ব পাড়া তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে, ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলাকে ঘিরে এলাকার নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

শনিবার (২১ মার্চ) বিকেলে তরুণ সংঘ ক্লাবের পাশের ফাঁকা জায়গাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

1d922102-046b-4493-8976-bf65f1a30989

প্রতিযোগিতায় ছিল নানা ধরনের মজার ও আকর্ষণীয় খেলা। এর মধ্যে চোখ বেঁধে হাড়ি ভাঙা, মোরগ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, দড়িটানা, মেয়েদের চেয়ার খেলা এবং শিশুদের ৫০ মিটার দৌড় ছিল দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। খেলাগুলো উপভোগ করতে আশপাশের গ্রাম থেকেও অনেক মানুষ নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

653695574_942684448168389_1999057684827608485_n

আরও পড়ুন

হারিয়ে যাচ্ছে গ্রামের ঈদ আড্ডা ও খেলাধুলার পুরোনো ঐতিহ্য

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়াভাঙ্গা পূর্ব পাড়া তরুণ সংঘ ক্লাবের সভাপতি জুয়েল রানা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আবু হানিফ বিশ্বাস, সোলেমান শেখ, আব্দুল্লাহ, অনিক, শাহারুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

655217796_1290294293033405_3486588518390077662_n

মোট ৬টি ইভেন্টে অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে মোট ১২ জন প্রতিযোগী পুরস্কৃত হন।

051ca8a4-6b3b-4df3-810f-6a8e7d8d46c8

খেলাকে ঘিরে ঈদের আনন্দে মেতে ওঠেন এলাকার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সি মানুষ। গ্রামীণ ঐতিহ্যের এই আয়োজন এলাকাবাসীর মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।

651343341_1453121336260555_3850699356627789586_n

এমন আনন্দঘন আয়োজন প্রতি বছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হলে নতুন প্রজন্ম গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও বেশি পরিচিত হওয়ার সুযোগ পাবে। তাই প্রতিবছর যেন এ ধরনের খেলাধুলা অব্যাহত থাকে এমন প্রত্যাশা এলাকাবাসীর।

প্রতিনিধি/এসএস