images

সারাদেশ

ঈদের শুভেচ্ছায় আগাম প্রার্থিতা জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা

জেলা প্রতিনিধি

১৯ মার্চ ২০২৬, ০১:০৩ পিএম

পবিত্র ঈদকে সামনে রেখে ঝালকাঠিতে বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুনের মাধ্যমে আগাম প্রার্থিতার জানান দিচ্ছেন সম্ভাব্য জনপ্রতিনিধিরা। বিভিন্ন সড়ক, মোড় ও জনবহুল স্থানে টানানো এসব ব্যানারে ঈদের শুভেচ্ছার পাশাপাশি নিজেদের পরিচিতি তুলে ধরছেন তারা।

সরেজমিনে দেখা যায়, রাস্তার পাশে, বিদ্যুতের খুঁটি ও গাছে ঝোলানো রঙিন ব্যানারে 'ঈদ মোবারক' শুভেচ্ছা বার্তার সঙ্গে যুক্ত করা হয়েছে সম্ভাব্য প্রার্থীদের ছবি ও নাম। অনেকেই নিজেদেরকে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে ইঙ্গিত দিচ্ছেন, আবার কেউ কেউ জনসেবার প্রতিশ্রুতি তুলে ধরছেন।

5014c1ad-7b4f-4348-a3a6-1613f6489e70

নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. সোহেল খান বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি আমার এলাকার সব মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে কাজ করছি। আগামী নির্বাচনে সুযোগ পেলে এলাকার উন্নয়ন, সড়ক-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।

আরও পড়ুন

পাবনায় নেতাদের ভাগবাঁটোয়ারা না হওয়ায় চাল পেল না সাড়ে ৪ হাজার দুঃস্থ

অন্যদিকে কুলকাঠি ইউনিয়ন পরিষদের সরই গ্রামের সম্ভাব্য মেম্বার প্রার্থী আরিফ হোসেন হাওলাদার বলেন, আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। ঈদের এই শুভক্ষণে সবার দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে ওয়ার্ডের সমস্যা সমাধান ও সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।

a916e7f1-cc2d-42ea-a208-54c2f488c6ea

স্থানীয়দের অনেকে জানান, ঈদকে কেন্দ্র করে এ ধরনের প্রচারণা নতুন নয়, তবে এবার কিছুটা আগেভাগেই তা শুরু হয়েছে। এতে করে এলাকায় নির্বাচনি আমেজ তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা।

d9e260d8-dc3c-437a-b068-4c3aad332396

তবে সচেতন মহল বলছেন, জনসাধারণের চলাচলের পথে ও গাছ-খুঁটিতে এভাবে ব্যানার টানানো পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।

প্রতিনিধি/এসএস