images

সারাদেশ

ঈদ জামাতের জন্য প্রস্তুত গোর-এ শহীদ ময়দান

জেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৬, ০৪:৩৭ পিএম

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দিনাজপুরে দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান—গোর-এ শহীদ বড় ময়দানে চলছে ব্যাপক প্রস্তুতি। আসন্ন ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে শতাধিক শ্রমিকের নিরলস পরিশ্রমে সাজিয়ে তোলা হচ্ছে বিশাল এই মাঠ।

প্রতি বছরের মতো এবারও দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানেই অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। আর সেই জামাতকে ঘিরে এখন চলছে জোর প্রস্তুতি।

3e8db673-d889-4922-89e2-90a88088b1b2

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতাধিক শ্রমিক মাঠ প্রস্তুতের কাজে ব্যস্ত সময় পার করছেন। কেউ চুন দিয়ে নামাজের কাতারের লাইন টানছেন, কেউ মেশিনের সাহায্যে মাঠ সমান করছেন। আবার কেউ দৃষ্টিনন্দন গেট নির্মাণে কাজ করছেন, কেউ বা মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা পরিষ্কারে ব্যস্ত।

ইতোমধ্যে ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে তৈরি করা হচ্ছে আকর্ষণীয় একটি গেট। পুরো মাঠজুড়ে চলছে সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থাপনার কাজ, যাতে মুসল্লিরা স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায় করতে পারেন।

b2196540-be36-42c0-b21d-992675b62d52

আরও পড়ুন

ঈদে প্রস্তুত দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলো

জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।

dcc87406-bf56-4237-a83b-3869f48f0a73

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. রিয়াজউদ্দিন বলেন, ঐতিহাসিক গোর ও শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে মাঠের সার্বিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে।

263d4537-74c1-4ac9-886c-45aadc5214a2

তিনি আরও বলেন, আশা করা যাচ্ছে নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হচ্ছে। এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

প্রতিনিধি/এসএস