images

সারাদেশ

শিবচরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

১৭ মার্চ ২০২৬, ০৯:১৮ এএম

মাদারীপুরের শিবচরে আগুনে ৭ দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

সোমবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

bf8bdd42-278b-47ac-ab22-59f20d65d821

জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। অল্প সময়ের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে এবং একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এর আগেই পুড়ে ছাই হয়ে যায় গার্মেন্টস, ফার্মেনিসহ ৭টি দোকান।

 

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল জানান, আগুনে ৭টি দোকান পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/টিবি