ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়। যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে দীপকের হোটেলসহ, মুদি, ইলেকট্রনিকস, ও অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
হোটেলের ঘর মালিক তরিকুল ইসলাম জানান, আমার দুইটা ঘর ছিল। দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ২০ লাক টাকার ক্ষতি হয়েছে।
আরও পড়ুন
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/টিবি

