images

সারাদেশ

দোহারে নির্দিষ্ট সময়ের আগেই সুলভের মাংস, দুধ ও ডিম বিক্রি বন্ধ

জেলা প্রতিনিধি

১৬ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম

রমজান মাসে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনা করে ঢাকার দোহার উপজেলায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের উদ্যোগে সুলভ মূল্যে গরুর মাংস, দুধ, ডিম বিক্রির কার্যক্রমের শুরু করে।

গত বুধবার (৪ মার্চ) দোহার উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম। প্রতিদিন সকাল ৮টা থেকে ১০ পর্যন্ত এ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চালু থাকার কথা থাকলেও আগে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষজন ঈদের আগে এখান থেকে মাংস, দুধ, ডিম কেনার ইচ্ছা থাকলেও তা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

আজ সোমবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, বিক্রয় কেন্দ্রে উপজেলা প্রাণিসম্পদ দফতরের কাউকে দেখা যায়নি। পণ্য নেওয়ার জন্য ঘোরাঘুরি করছে কয়েকজন। তারা জানান, একটু কম দামের আশায় এখানে এসেছিলাম মাংস ও দুধ কেনার জন্য। কিন্তু এসে দেখি দোকান বন্ধ।

আরও পড়ুন

খুলনায় কাচ্চি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

ফজলুর রহমান নামে এক ব্যক্তি জানান, বাজারে দুধ প্রতি লিটার দুধের দাম বেশি হওয়ায় এখানে প্রতি লিটার দুধ ৮০ টাকায় পাওয়া যায় বলে এখান থেকে নেয়ার জন্য এসেছিলাম। কিন্তু এসে দেখি দোকান বন্ধ। দোকান ঈদের আগের দিন পর্যন্ত সুলভে মাংস, দুধ, ডিম বিক্রি চালু রাখলে মধ্যবিত্তের পরিবারের জন্য উপকার হতো। 

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শামীম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, গতকাল পর্যন্ত আমাদের কার্যক্রম চালু ছিল। ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে যাওয়ার জন্য ঈদ পর্যন্ত চালানো সম্ভব না।

প্রতিনিধি/এসএস