সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

খুলনায় কাচ্চি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১০:১৭ এএম

শেয়ার করুন:

খুলনায় কাচ্ছি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
খুলনায় কাচ্ছি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

খুলনা মহানগরীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে কাচ্চি ভাইসহ ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ভোক্তা অধিকারের ৩টি টিম এ অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন


91e12362-9ff5-4fe3-af8c-d6d57421fac0

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে কাচ্চি ভাইকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

a5ed36ee-2ba0-4dbd-b882-1f427ad95542

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি এলাকায় অভিযান চালিয়ে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার অপরাধে ভারগো’কে  ৩০ হাজার টকা এবং এম এন্ড এন’কে ১৫ জরিমানা আরোপ করা হয়।


বিজ্ঞাপন


 

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী এলাকায়  অভিযান চালিয়ে সাউথ সিটি প্রা. হাসপাতালকে মূল্য তালিকা সংরক্ষণ না করার অপরাধে ২০ হাজার টাকা এবং সারা লাইফ স্টাইলকে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর