images

সারাদেশ

গাজীপুরে ডোবায় মিলল অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ

জেলা প্রতিনিধি

১৪ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম

গাজীপুরের শ্রীপুরে ডোবা থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার স্থানীয় নাজমুল হাসানের বাড়ির একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িটি স্থানীয় গারমেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির রান্নাসহ দৈনন্দিন ব্যবহার্য পানি নিষ্কাশন জন্য পাশেই প্রায় আট-দশ বছর আগে একটি ছোট ডোবা নির্মাণ করা হয়। দুপুরে বাড়ির ভাড়াটিয়া প্রকট দুর্গন্ধ পেয়ে আশপাশে খোঁজ করে পাশের ডোবাতে খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে বাড়ির মালিককে জানান। পরে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

দোহারে কুয়েত প্রবাসী নারীকে ছুরিকাঘাতে হত্যা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস