images

সারাদেশ

গাংনীতে এনসিপির উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী পেল শতাধিক পরিবার

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুরের গাংনীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এনসিপি।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবারের মাঝে উন্নত মানের ইফতার ও খাদ্যসামগ্রী ‘উপহার’ হিসেবে বিতরণ করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও সংগঠনটি রমজানের শুরুতেই দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। খাদ্যসামগ্রী হাতে পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

390e3d1c-f2ad-45bb-ab58-ed364c231e44

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা উপহারের বস্তায় ছিল নিত্যপ্রয়োজনীয় ১০ ধরনের খাদ্যপণ্য। এর মধ্যে রয়েছে—৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই এবং ৫০০ গ্রাম উন্নত মানের খেজুর।

আরও পড়ুন

মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে ইফতার মাহফিল

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় তিনি বলেন, রমজান মাস হচ্ছে সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের সামর্থ্যবানদের উচিত এই পবিত্র সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। প্রতি বছরের মতো এবারও আমরা মানুষের মুখে হাসি ফোটাতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

057f7da0-bf5e-49f4-b9ec-7cb92f9a7905

রমজানের শুরুতেই এমন পুষ্টিকর ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলো। তারা এনসিপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এদিকে এনসিপির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতন মহলও। তাদের মতে, সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন এভাবে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি/এসএস