নারায়ণগঞ্জের সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগের উদ্যোগে মেঘনা নদীতে নৌভ্রমণের মাধ্যমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সভাপতি ইয়াকুব আলী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পেশাজীবী বিভাগ সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি ও সাংবাদিক হাজি মো. শাহ্জালাল মিয়া।
বিজ্ঞাপন

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশবরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভুঁইয়া।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা মানুষের মাঝে তাকওয়া, সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
মেঘনা নদীতে নৌভ্রমণের মধ্য দিয়ে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন উপস্থিত সবার মাঝে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।
প্রতিনিধি/এসএস

