images

সারাদেশ

রাজাপুরে খাল পুনঃখননসহ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

জেলা প্রতিনিধি

০৮ মার্চ ২০২৬, ১২:০৯ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলায় খাল পুনঃখনন ও বেড়িবাঁধ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ মার্চ) সকালে উপজেলার আংগারিয়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন ঝালকাঠি-১ আসনের এমপি রফিকুল ইসলাম জামাল।

জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বাস্তবায়িত এ উদ্যোগে প্রায় ৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ এবং ২৩ কিলোমিটার খাল পুনঃখননের কাজ করা হবে।

উদ্বোধনকালে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা অনেকাংশে কমবে। একই সঙ্গে কৃষি উৎপাদন বাড়বে এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও টেকসই পানি ব্যবস্থাপনার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্টজন ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

প্রতিনিধি/টিবি