রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় শহীদ জুলাই যোদ্ধার জন্য ঘর নির্মাণ করছে সরকার

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৫ এএম

শেয়ার করুন:

নেত্রকোনায় শহীদ জুলাই যোদ্ধার জন্য ঘর নির্মাণ করছে সরকার
ঘরের নির্মাণ কাজের উদ্বোধন করছেন ইউএনও। 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ জুলাই যোদ্ধা সোহাগ মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়খাপন ইউনিয়নের বরখাপন গ্রামে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।


বিজ্ঞাপন


 সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ যোদ্ধার পরিবারকে উপহার হিসেবে হাফবিল্ডিং এই বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শহীদ পরিবারের আবাসন নিরাপত্তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মাসুদুর রহমান বলেন, শহীদ জুলাই যোদ্ধারা দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন, তা কখনো শোধ হওয়ার নয়। তাদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব ও নৈতিক কর্তব্য।

আরও পড়ুন

এমপি হলে স্যার বলতে হবে না, ভাই বললে চলবে: মাজেদুর রহমান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান।

স্থানীয়রা জানান, এই ঘর নির্মাণের মাধ্যমে শহীদ সোহাগ মিয়ার পরিবার একটি নিরাপদ ও সম্মানজনক আবাসনের নিশ্চয়তা পাচ্ছে, যা তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনব।।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর