images

সারাদেশ

উখিয়ায় গুলি-ম্যাগাজিন উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ মার্চ ২০২৬, ০৭:১৫ এএম

কক্সবাজারের উখিয়ায় বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে একটি এসএমজি, ৩১ রাউন্ড তাজা গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জিম্বংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাফ নদী সংলগ্ন কেওড়া বাগানে এ অভিযান পরিচালিত হয়।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৫ থেকে আনুমানিক ৮০০ গজ উত্তরে এবং বিজিবির ৫.৫ নম্বর পোস্টের পূর্ব পাশে চিরুনি তল্লাশি চালানো হয়। অভিযানে সন্ত্রাসীদের উপস্থিতি পাওয়া না গেলেও পরিত্যক্ত অবস্থায় একটি মায়ানমারের তৈরি এসএমজি, ৩১ রাউন্ড গুলি ও ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ম্যাগাজিন-গুলিসহ অবৈধ পিস্তল উদ্ধার

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবির এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি