images

সারাদেশ

বরগুনায় বাড়ি থেকে দেড় কেজি গাঁজা জব্দ, নারীসহ দুই কারবারি আটক

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৩:৪১ পিএম

বরগুনায় দেড় কেজি গাঁজাসহ সাথী আক্তার রুবি নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা নতুন আবাসনের ৪৩ নম্বর ঘর থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় সাথী আক্তার রুবির সহযোগী হাসিবকেও আটক করা হয়।

আরও পড়ুন

গাইবান্ধায় মোটরসাইকেল মিলল ১০ কেজি গাঁজা

অভিযানকালে তাদের কাছ থেকে গাঁজা বিক্রির নগদ পাঁচ হাজার পাঁচশ টাকা এবং ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের জয়নাল আবেদীন বলেন, আটক দুই মাদক কারবারিকে আইনগত প্রক্রিয়া শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস