গাইবান্ধা শহরে একটি মোটরসাইকেল থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চালক পালিয়ে গেছে।
বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
অভিযান সূত্রে জানা যায়, একটি চলন্ত মোটরসাইকেল সন্দেহ হলে সেটি থামানো হয়। এরই ফাঁকে চালক পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ অভিযানের নেতৃত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট সোহাগ মিয়া বলেন, গাঁজাসহ মোটরসইকেলটি জব্দ করা হয়েছে। এ মাদকের জড়িত পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস

