images

সারাদেশ

ভালুকায় ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ১২:৪৪ পিএম

ময়মনসিংহের ভালুকা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ (২৭) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ভালুকার সীমান্তবর্তী ফুলবাড়িয়ার উপজেলার জোরার ব্রিজ এলাকায় ভরাডোবা-সাগরদীঘি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

ফুলবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নয়ন ভালুকা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাঠাঁলী এলাকার আরফান আলী শেখের ছেলে। স্থানীয়রা জানান, আরফান আলী শেখের এক ছেলে দুই মেয়ে। তাদের মাঝে নয়ন আহাম্মেদ সবার বড়।

একই দুর্ঘটনায় শাহাদাত শাকিল নামের অপর একজন আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শাহাদাত শাকিল নামের একজনকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলে করে ভালুকায় আসছিলেন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নয়ন আহাম্মেদ। পথিমধ্যে ভালুকা-ফুলবাড়িয়া সীমান্তে জোরার ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় তার মোটরসাইকেলটি দুর্ঘটনা পড়ে। এতে নয়ন আহাম্মেদ ঘটনাস্থলেই নিহত ও তার সহযাত্রী শাকিল আহত হন।

প্রতিনিধি/টিবি