images

সারাদেশ

উজিরপুরে গাড়ির ধাক্কায় ফায়ার ফাইটার নিহত

জেলা প্রতিনিধি

০৪ মার্চ ২০২৬, ০৮:২৩ এএম

বরিশালের উজিরপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় গাড়ির ধাক্কায় প্রান্ত মন্ডল নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীর উত্তর পার্শ্বের শেখ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রান্ত মন্ডল বরগুনার পাথরঘাটার রূপধন এলাকার বাসিন্দা পুলিন মন্ডলের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শামীম শেখ জানান, ফায়ার সার্ভিসের ওই সদস্য ঢাকা থেকে মোটরসাইকেলযোগে বরিশালে যাচ্ছিলেন। এ সময় ইচলাদী পৌঁছালে অজ্ঞাতপরিচয়ের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়েন তিনি।

ওসি আরও জানান, পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রতিনিধি/টিবি