বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

দিনাজপুরে গাড়ির ধাক্কায় ট্রলি উল্টে নিহত ১

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৭ এএম

শেয়ার করুন:

দিনাজপুরে গাড়ির ধাক্কায় ট্রলি উল্টে নিহত ১
ফাইল ফটো

দিনাজপুরের নবাবগঞ্জে কাঠবোঝাই ট্রলি উল্টে রেজাউল করিম (৪০) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রলিচালকের সহকারী শাহীন আলম (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার নবাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের গাজীপুরে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রেজাউল উপজেলা কুচদহ ইউনিয়নের জায়গির পাড়ার সৈয়দ আলীর ছেলে। আহত শাহিন আলমও একই এলাকার বাসিন্দা।

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক ব্রতি রায় বলেন, কাঠবোঝাই ট্রলিটি নিয়ে কাঁচদহর দিকে যাচ্ছিলেন রেজাউল ও তার সহকারী। ট্রলিটি গাজিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ট্রলিটিকে ধাক্কা দেয়। এ সময় কাঠবোঝাই ট্রলিটি উল্টে চালক রেজাউল করিম কাঠের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রেজাউলের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে উল্টে যাওয়া গাড়িটির নিচ থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ঘটনাস্থল থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর