জেলা প্রতিনিধি
০২ মার্চ ২০২৬, ০৯:৪০ এএম
কুমিল্লার চৌদ্দগ্রামে ফসলি জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটায় ৫ লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও ৩ জনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন। অভিযানে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম সহযোগিতায় করে।
ইউএনও মো. নুরুল আমিন জানান, শনিবার রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছপুয়া গ্রামে আল আমিন পেট্রোল পাম্পের পেছনের জমিতে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ছাড়াও অপর আরেকটি অভিযানে উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কর্তন করায় ৩ জন অভিযুক্ত ব্যক্তিকে ১৫ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও আরও জানান, ফসলি জমির টপ সয়েল রক্ষায় এবং অবৈধভাবে মাটি কাটায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে আমরা উপজেলার ৩টি পৃথকস্থানে অভিযান পরিচালনা করি।
প্রতিনিধি/টিবি