শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

কালীগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় মোট ১ লাখ টাকা।

e5445dfe-375f-4eb6-8b1a-13835a82e0ba

আরও পড়ুন

পিরোজপুরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, অবৈধভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিজ্ঞাপন


উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর