images

সারাদেশ

আগাম বন্যা পরিস্থিতি জানাতে ফেনীতে ডিজিটাল বোর্ড স্থাপন

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ১০:৪১ পিএম

বন্যার আগাম সতর্কবার্তা ও পূর্বাভাস দ্রুত জনগণের কাছে পৌঁছে দিতে ফেনীতে চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড।

রোববার (১ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বোর্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

ব্রিটিশ হাই কমিশন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যৌথ সহযোগিতায় রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) স্থানীয় পর্যায়ে বন্যা পূর্বাভাস তথ্য প্রদানের জন্য এ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের উদ্যোগে নেওয়া হয়।

আরও পড়ুন

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি: এমপি শাহাদাত

এ সময় জেলা প্রশাসক বলেন, ফেনীতে প্রতিবছর বন্যা হয়। বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধি পেলে হঠাৎ করে অনেক এলাকা প্লাবিত হয়। এ বাস্তবতা বিবেচনায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। এই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নদীর পানির উচ্চতা, সম্ভাব্য বন্যার পূর্বাভাস, আবহাওয়ার সর্বশেষ তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা একসঙ্গে পাওয়া যাবে।

10f26381-9b40-4f82-b8ad-563d4e9a9d84

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. সাজ্জাদ হোসেন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, আরআইএমইএস’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফখরুল আরেফিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাহবুব আলম, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রতিনিধি/এসএস