রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি: এমপি শাহাদাত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

শেয়ার করুন:

রামগঞ্জে সবচাইতে প্রভাবশালী হলাম আমি: এমপি শাহাদাত
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম বলেছেন, রামগঞ্জের সবচাইতে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখব। কিন্তু কোনো প্রভাবশালীর নাম দিয়ে, কোনো রাঘববোয়ালের নাম দিয়ে, কারও পরিচিতি হোক, সেটা আমি কোনো অবস্থাতেই চাই না।

রোববার (১ মার্চ) দুপুরে রামগঞ্জ পৌরসভার প্রশাসকের সহায়তা কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


e57a7876-77f0-4839-82f5-209cbe5c2257

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে শাহাদাত হোসেন বলেন, বারংবার বলার পরও মাদকের বিরুদ্ধে কোনো অভিযোগ পরিচালনা করা হচ্ছে না। যেটা হচ্ছে সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল। যানবাহনের সংকট রয়েছে, দ্রুত সময়ের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অথবা সচিবের সঙ্গে কথা বলে খুব শিগ্‌গিরই যানবাহন বৃদ্ধি করার চেষ্টা করবো। এখন যে যানবাহন আছে, এটা দ্বারা মাটি কাটার যে দুর্বৃত্ত আছে, তাদেরকে চিহ্নিত করবেন এবং তাদেরকে আইনের আওতায় আনবেন।

আরও পড়ুন

‘ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে’

তিনি আরও বলেন, আমি ছাড়া আমার কোনো নেতাকর্মী এ ব্যাপারে ন্যূনতম তদবির করবে না। যদি করে আমাকে আপনারা অবহিত করবেন। সেই নেতাকর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করার ব্যবস্থা আমি নেব। সন্ধ্যার পরে স্কুলের কোনো ছাত্র যেন বাড়ির বাইরে না থাকে, সেটা আপনারা দেখবেন। আমাদের খালবিল আর এক ইঞ্চিও যেন দখল হতে না পারে। এ ব্যাপারে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থানে যেতে হবে।


বিজ্ঞাপন


রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রামগঞ্জ পৌর প্রশাসক ফারাশিদ বিন এনাম সভাপতিত্বে এতে রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিএস মনোয়ার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সেতু, রামগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জাকির হোসেন মোল্লা, বর্তমান সভাপতি শেখ মো. কামরুজ্জান ও সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন পলাশ প্রমুখ।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর