জেলা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো হওয়া দরকার, সাংবাদিকদের সত্য প্রকাশে এ সরকার তখনো বাধা হয়ে দাঁড়াবে না। দুর্নীতি করলে সরকারি বেসরকারি কোনো পর্যায়েই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।
রোববার (১ মার্চ) বিকেলে তাকে ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানকে মাগুরা, মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাগুরা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ক্লাবের সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায়। বিএনপির জন্য ১৭টি বছর সুখের ছিল না। সেই দিনগুলোতে বিএনপির নেতাকর্মীকে হত্যা, মামলা, জেল, ঘুম করাসহ নানাভাবে নির্যাতন করেছে আওয়ামী লীগ সরকার। আমরা ক্ষমতায় গেলেও আমরা হারিয়েছি অনেক নেতাকর্মীকে। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি। জাতীয়তাবাদী দল বিএনপি জিয়াউর রহমানের রেখে যাওয়া স্বপ্ন পূরণে কাজ করবে।
প্রতিনিধি/এসএস