images

সারাদেশ

মাদারীপুরে ৩২ কেজির সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে পদ্মায় অবমুক্ত

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

মাদারীপুরের শিবচরে সাড়ে ৩২ কেজি ওজনের একটি সামুদ্রিক কচ্ছপ বিক্রির পর উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে উদ্ধার করা বৃহৎ আকৃতির কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার জানান, রোববার দুপুরে শিবচর বাজারে একটি বড় আকারের কচ্ছপ আনে একটি চক্র। পরে সেখান থেকে কচ্ছপটি সরকারি বরহামগঞ্জ কলেজ সংলগ্ন রাস্তার পাশে কে বা কারা রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারসহ শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কচ্ছপটি উদ্ধার করে। পরে উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করে। এ ঘটনায় জড়িত কারো পরিচয় জানা যায়নি। উদ্ধার করা কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম। এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাত, সিপি ফুডকে জরিমানা

নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী বলেন, এই কচ্ছপটি চাঁদপুরের নদীতে ধরা পড়ে জেলেদের জালে৷ পরে শিবচরের দুই মাছ বিক্রেতা এটি কিনে আনে৷ ক্রেতাদের কাছে ১৫ টাকায় বিক্রি করে সেখানে পৌঁছে দেয়৷ খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করে৷

প্রতিনিধি/এসএস