রোববার, ১ মার্চ, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাত, সিপি ফুডকে জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় অন্যের পণ্য নিজ নামে প্যাকেটজাত, সিপি ফুডকে জরিমানা

অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজের নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকার অভিযোগে চুয়াডাঙ্গার সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর ।

রোববার (১ মার্চ) দুপুরে দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


1a83f3e1-71ed-4198-a426-251d15660b16

আরও পড়ুন

সাতক্ষীরায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে প্রতারণা, আটক ১

অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় মফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স সিপি ফুড প্রোডাক্টকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে ব্যবসা পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

710583c2-e2e2-4a41-b86c-aa82618dbd31


বিজ্ঞাপন


এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোটেল, ওষুধ ও মুদি দোকানে তদারকি করা হয়। এ সময় মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা ওষুধ বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা প্রদান করা হয়।

710583c2-e2e2-4a41-b86c-aa82618dbd31

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদফতর সূত্রে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর