images

সারাদেশ

চাঁদপুর বারের নির্বাচন থেকে সরে দাঁড়াল জামায়াত সমর্থিত প্যানেল

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৭:০৩ পিএম

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আসন্ন ৫ মার্চের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জামায়াত-সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের পূর্ণাঙ্গ প্যানেল।

রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টার পর সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবরের কাছে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

প্যানেলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং বহিরাগতদের মাধ্যমে তাদের প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনায় তিন দিন অতিবাহিত হলেও নির্বাচন কমিশন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বলে তারা দাবি করেন।

আরও পড়ুন

জীবননগরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

ঐক্যবদ্ধ আইনজীবী কল্যাণ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক অ্যাডভোকেট শাহজাহান মিয়া অভিযোগ করেন, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা ঘটে। সমিতি ভবনের সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধারণ হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারণে সেসময় ক্যামেরা বন্ধ ছিল বলে তিনি দাবি করেন।

4180375a-d5ad-4855-83d0-563c9c331370

এমন পরিস্থিতির প্রেক্ষিতে বর্তমান নির্বাচন প্রক্রিয়া বর্জনের ঘোষণা দিয়ে তারা নির্বাচনের তফসিল স্থগিত করে পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস