images

সারাদেশ

গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত

জেলা প্রতিনিধি

০১ মার্চ ২০২৬, ০৫:৩২ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাক্টর চাপায় মিনি বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনন্ত ৩ জন আহত হয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুরে দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাঙ্গা ডিপ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলি বেগম ভাঙ্গা ডিপ বাজার গোরস্থানপাড়া এলাকার ভ্যানচালক খোরশেদ আলমের স্ত্রী।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই সড়ক দিয়ে ট্রাক্টরে করে মাটি পরিবহন করা হচ্ছিল। এরই একপর্যায়ে রোববার দুপুরে ছামাদ মেম্বারের বাড়ির সামনে উঠানে কয়েকজন নারী গল্প করছিলেন। এ সময় হঠাৎ একটি শিশু দৌড়ে সড়কের দিকে চলে গেলে তাকে বাঁচাতে চার নারী ছুটে যান। শিশুটি অক্ষত থাকলেও নিয়ন্ত্রণহীন ট্রাক্টরটি তাদের ওপর উঠে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত চার নারীকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মিনি বেগমের মৃত্যু হয়।

আরও পড়ুন

জীবননগরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১

আহত অপর তিন নারীর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাব্বির রহমান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপারকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/এসএস