জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৭ পিএম
অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই আমরা বিল আকারে পেশ করবো বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, আগামী সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ জারি করেছেন তার প্রত্যেকটিই পেশ করা হবে।
তিনি আরও বলেন, নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়, তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে যা যা করতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখানে তার থেকে এক ডিগ্রি বেশি হলেও তৎপরতা দেখতে পাবেন।
আসাদুজ্জামান বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধ পরিকর। সরকারি কোনো দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে বলেন, দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।
আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকার বন্ধ পরিকর উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এমএ মজিদ, রাশেদ খানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রতিনিধি/টিবি